মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : মনোনয়ন জমা করলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Lok Sabha Election 2024 : Trinamool candidate Kalyan Banerjee submitted his nomination

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী :  শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে উত্তরপাড়া থেকে হুডখোলা গাড়িতে চেপে জিটিরোড দিয়ে দলীয় কর্মীদের নিয়ে শোভাযাত্রা সহকারে চুঁচুড়া জেলা শাসক দপ্তরে পর্যন্ত যাওয়ার পর মনোনয়ন পত্র জমা দেবেন। প্রার্থীর সাথে শ্রীরামপুর বিধায়ক ড: সুদীপ্ত রায় ও চাপদানির বিধায়ক অরিন্দম গুঁইন ছিলেন।

কিন্তু গতকালকের ঘটনার পর আজ আর উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিক কে দেখা যায়নি শোভাযাত্রায়।
তবে উল্লেখযোগ্য ভাবে এদিন উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল কে দেখা গেল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সাথে কোন্নগর শকুন্তলা কালী বাড়িতে পুজো দেয়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন। প্রবীর ঘোষাল বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন ভালো বন্ধু ও সাংসদ হিসাবে কাজের। কারণ বিভিন্ন সময়ে দেখা গেছে প্রার্থীরা জেতার পর আর এলাকায় সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখেন না। সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাতিক্রমী ভালো সাংসদ। তাই তার জেতার বিষয়ে আশাবাদী।”

এরপর ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে এসে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আশীর্বাদ নিয়ে গেলেন। এদিন সকালে তার সঙ্গে ছিলেন শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পুর প্রধান এবং তার মুখ্য নির্বাচনী এজেন্ট গিরিধারী সাহা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন উত্তরপাড়ার পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ অগণিত তৃণমূল সমর্থক।

Related Articles