মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা ডিভিসনে অতিরিক্ত ট্রেন,২থেকে ১২ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে ট্রেনের অতিরিক্ত স্টপেজ
Extra train service

The Truth of Bengal: মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা ডিভিসনে অতিরিক্ত ট্রেন। পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে বেশকিছু লোকাল ট্রেন। ২-১২ ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে অতিরিক্ত স্টপেজ। জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, পূর্ব রেলের শিয়ালদহ শাখায়, বেশ কিছু ট্রেনে আমরা অতিরিক্ত স্টেপেজ দিয়েছি। যেমন ধরুন পলতা, জগদ্দল, কাঁকিনাড়া। ৮ টা ২২ এ পলতায় যে ট্রেনটি দাঁড়াবে, ৮ টা ২৯ এ জগদ্দল, কাঁকিনাড়ায়-এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে। একইভাবে ওইদিক থেকে পলতা, জগদ্দল থেকে ৮ টা ১৫, ৮ টা ১৭, ৮ টা ২৫ এর লোকালটাও যাবে। এই সুবিধাটা থাকছে আমাদের ২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি।
কোন ট্রেন কোথায় কখন দাঁড়াবে ?
৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি ৮ টা ২২ নাগাদ দাঁড়াবে জালালখালি।
৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি , পলতা-জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:২২, ৮:২৯,৮:৪২ মিনিটে।
৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল , জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:৫৬, ৮:৫৮ মিনিটে।
৩৩৮১৯ শিয়ালদা-বঁনগা লোকাল, ৯:০১ মিনিটে বিভূতিভূষণ হল্ট-এ দাঁড়াবে
৩৩৩৬৩ বারাসাত-বঁনগা লোকাল সংহতি এবং বিভূতিভূষণ হল্ট-এ ৯:০৬ এবং ৯:২৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল দুপুর ১ টা ০৫ নাগাদ দাঁড়াবে জালালখালি।
০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা-তে দুপুর ১ টা ১৩ মিনিটে, ১টা ২০মিনিটে, ১টা ২৮ মিনিটে এবং দুপুর ২ টা ১৪ মিনিটে।
৩১৭৬৯ রানাঘাট-লালগোলা ট্রেনটি জালালখালিতে দুপুর ১ টা ৩৮ মিনিটে দাঁড়াবে।
৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দলে দাঁড়াবে দুপুর ১ টা ৪৭ মিনিটে।
৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল জালালখালিতে দাঁড়াবে দুপুরে ২ টা ১৭ মিনিটে।
০৩১৪০ রানাঘাট-শিয়ালদা স্পেশাল সকাল ৮টা ১৫, ৮ ১৭ এবং ৮ টা ২৫ মিনিটে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা স্টেশনে দাঁড়াবে।
৩১৮১৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা দাঁড়াবে সকাল ৮টা২৪ মিনিট এবং ৮টা ৩৪ মিনিটে জগদ্দল ও পলতায়।






