জেলায় জেলায় ‘সংহতি যাত্রা’, দেওয়া হয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা
District to district 'Solidarity Yatra'

The Truth Of Bengal : শহরে মিছিলে পা মেলান মমতা বন্দ্যোপাধায় ও অভিষেক বন্দ্যোপাধায়। সেই একই সময়ে গোটা রাজ্যের সব জেলার প্রতিটি ব্লকে হল সংহতি যাত্রা। জেলায় জেলায় আয়োজিত সংহতি যাত্রায় পথে নামে বহু মানুষ। দেওয়া হয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা। ২২ জানুয়ারি সোমবার রচিত হল ঐতিহাসিক মুহূর্ত। অযোধ্যার নব নির্মীয়মাণ রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
অযোধ্যায় অনুষ্ঠান শেষে যখন বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান কালীঘাটের মন্দিরে৷ নিয়ম মেনে, মন্ত্রোচ্চারণে কালীঘাটের মন্দিরে পুজো দেন৷ তারপরে মিছিলের মাঝে স্কুটারে চড়ে গুরুদ্বারে যান। এরপর হাজরা থেকে তিনি মিছিলে পা মেলান। একদিকে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মিছিলে এগিয়ে চলেছেন, ঠিক সেই সময়ে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় সংহতি যাত্রা। পদযাত্রায় পা মেলায় হাজার হাজার মানুষ। ছিলেন বিভিন্ন ধর্মের মানুষ। সংহতি যাত্রায় বার্তা দেওয়া হয় বিভাজন নয় সর্বধর্ম সমন্বয়ের।
কলকাতায় মিছিল শেষে সভা হয় পার্ক সার্কাসে। অন্যদিকে জেলায় জেলায় মিছি শেষ ব্লকের নির্দিষ্ট জায়গায় সভা করা হয়। সেখানে বক্তব্য রাখেন বিভিন ধর্মের প্রতিনিধিরা। ধর্মের নামে কোনও বিভাজন নয়, সব ধর্মের প্রতিনিধিরা বার্তা দেন সমন্বয়ের। মমতার ডাকে এই সংহতি যাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার। রাজ্যের সমস্ত প্রান্ত একযোগে সম্পন্ন হয় সংহতি যাত্রা। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জেলায় জেলায় আয়োজিত সংহতি যাত্রায় পা মেলান। এই কর্মসূচিতে উঠে আসে সর্বধর্ম সমন্বয়ের বার্তা।
FREE ACCESS






