টি-২০ মেজাজে ব্যাটিং শীতের, হাড়কাঁপুনি ঠান্ডা গোটা বাংলা জুড়ে…
Batting in T20 mood is cold, bone-chilling cold all over Bengal

The Truth Of Bengal: বিদায় নিলো বলে হাহুতাশ করছিল বঙ্গবাসী। তবে কি আর শীত পড়বে না? এই প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছে সকলের মধ্যে, তখন বীরবিক্রমে আসরে নামে শীত। একেবারে টি-২০ মেজাজে ব্যাট করছে। পৌষ সংক্রান্তির আগে কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। ঠান্ডায় জুবুথুবু বঙ্গবাসী। শনিবার মরসুমের শীতলতম দিন থাকলেও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে কি আর দেখা মিলবে না শীতের? তা হলে কি ক্ষণস্থায়ী শীত বিদায় নিল রাজ্য থেকে? এই প্রশ্নে হা-হুতাশ করছিল বঙ্গবাসী। একছর পর যার আগমন হয়, সে কি আর এত সহজে বিদায় নেয়? পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতের। পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। বীরবিক্রমে আসরে নেমে শীত একেবারে টি-২০ মেজাজে ব্যাট করছে। কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। শনিবার মরসুমের শীতলতম দিন থাকলেও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। শীতের নতুন স্পেল চলছে। মঙ্গলবার পর্যন্ত শীতের সেই স্পেল দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল শীতের। তবে এত জমাটি ছিল না।
- গত তিনদিনে পারদ নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস
- দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম
- পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮-১০ ডিগ্রির মধ্যে আছে
- শীতের দাপটে উত্তরবঙ্গেও পারদ নেমেছে অনেকটাই
- ১২.৮ ডিগ্রি নিয়ে শনিবার ছিল মরসুমের শীতলতম
- রবিবার কলকাতায় তাপমাত্রা নেমেছে ১২.৯ ডিগ্রিতে
- মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে হাড়কাঁপুনি ঠান্ডা
শীতের পাশাপাশি ঘন কুয়াশার দাপট আছে রাজ্যজুড়ে। উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। সব মিলিয়ে পৌষ পার্বণের আগে শীতের আমেজে চেটেপুটে উপভোগ করছে বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি জেলাতে আছে বৃষ্টির সম্ভাবনা।
Free Access






