কলকাতা

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মুকেশ অম্বানী

BGBS 2023

The Truth of Bengal: নিউটাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রীকে ‘সত্যিকারের অগ্নিকন্যা’ বলে সম্বোধন করেন।

অম্বানী বলেন, “প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যিই অগ্নিকন্যা। ত্যাগের আগুন আপনার স্বর্ণময় চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে। আর এখন আপনি সোনার বাংলাকে আরও উজ্জ্বল করে তুলেছেন। আপনার নেতৃত্বে বাংলার অর্থনীতির উন্নতি হয়েছে। বেকারত্ব কমেছে। শিল্পায়ন হয়েছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে। আপনার জন্য আমি গর্বিত।”

বাঙালির আবেগ স্পর্শ করে ধরা ধরা বাংলায় অম্বানী বলেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।” বাংলায় বিনিয়োগ প্রসঙ্গে অম্বানী বলেছেন, ৪৫ হাজার কোটি টাকা তিনি রাজ্যে বিনিয়োগ করেছেন এবং ভবিষ্যতে আরও ২০ হাজার কোটি টাকা লগ্নি করবেন আশ্বাস দিয়েছেন।

Free Access

Related Articles