কলকাতা

৭ জুন বিশ্ব সাইকেল দিবস

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিকের সভাপতিত্বে এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

Truth of Bengal: কলকাতায় ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ কর্মসূচির আওতায় উদযাপিত হবে বিশ্ব সাইকেল দিবস। রবিবার,৭ই জুন ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ কর্মসূচির আওতায় বিশ্ব সাইকেল দিবস উদযাপনের ঘোষণা করা হলো কলকাতার সল্টলেক এ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিকের সভাপতিত্বে এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বিশেষ সচিব দীনেশচন্দ্র মন্ডল,স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-র নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টারের আঞ্চলিক অধিকর্তা (ভারপ্রাপ্ত) শিবানন্দ মিশ্র।

ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রসারে সাইকেল চালনার গুরুত্ব—যা একটি সহজ, পরিবেশ-বান্ধব ও কার্যকর উপায় এর বিষয়ে বিশেষ জোর দেন। তিনি নাগরিকদের, বিশেষ করে যুবসমাজকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং শারীরিক কার্যকলাপকে তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে উৎসাহিত করেন। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিবানন্দ মিশ্র ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ আন্দোলনের সাফল্যের কথা তুলে ধরেন। এই আন্দোলনের মাধ্যমে সারা দেশে ৩০ লক্ষেরও বেশি সাইকেল-প্রেমী যুক্ত হয়েছেন এবং ৭ কোটিরও বেশি নাগরিকের কাছে এর বার্তা পৌঁছেছে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে বিশ্ব সাইকেল দিবস উদযাপনে অংশ নেওয়ার এবং সুস্থতা ও সক্রিয় জীবনযাপনের বার্তাটিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-র নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টার কলকাতা আগামী রবিবার, ৭জুন কলকাতার সল্টলেক স্টেডিয়ামের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর আওতায় বিশ্ব সাইকেল দিবস উদযাপনের আয়োজন করতে চলেছে।
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডা.শারদ্বত মুখোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন। সাইক্লিস্ট, ক্রীড়াবিদ, শিক্ষার্থী, তরুণ ও ফিটনেস-উদ্যমীসহ ৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Related Articles