Kasba Tragedy: স্ত্রী-পুত্রের দেহে একাধিক ক্ষতচিহ্ন! কসবায় উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ
Kolkata Triple Death Mystery: Family of Three Found Hanging in Kasba
Truth Of Bengal: দক্ষিণ কলকাতায় হাড়হিম কাণ্ড (Kasba Tragedy)। কসবার রাজডাঙ্গার ৫০ নম্বর গোল্ড পার্ক এলাকায় একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাঁদের একমাত্র পুত্রের দেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও পুত্রের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পেয়েছে পুলিশ। বাড়ছে রহস্য। আত্মহত্যা নাকি স্ত্রী পুত্রকে খুন করার পর আত্মহনন?
[আরও পড়ুন: Bengal Monsoon: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা]
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সরজিৎ ভট্টাচার্য (৭০), গার্গী ভট্টাচার্য (৬৮) ও তাদের একমাত্র পুত্র আয়ুষ্মান ভট্টাচার্য (৩৮)। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছিল এই পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সরজিৎ জমি-বাড়ি কেনাবেচার দালালি করতেন। প্রতিবেশীদের সঙ্গে তাঁর খুব একটা মেলামেশা ছিল না। সোমবার সকালে বাড়ির দরজা ও জানলা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ জাগে প্রতিবেশীদের মনে। এরপর তারা কসবা থানায় খবর দেন (Kasba Tragedy)।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, বাড়ির মূল গেটে ভেতর থেকে তালা ঝুলছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সামনে তালা ভেঙে ঘরের দরজা খুলে পুলিশ ঘরে প্রবেশ করে। তখনই দেখতে পাওয়া যায়, ঘরের মধ্যে তিনজনের দেহ ঝুলছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। যেখানে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তাও বিভিন্ন দিক থেকে ভাবার চেষ্টা করছে।
FB POST: https://www.facebook.com/share/p/174n8ZyjDu/
কসবা থানার এক অফিসার জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই প্রতিবেশীদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং পরিবারের শেষ গতিবিধি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেন এই পরিবার এমন চরম সিদ্ধান্ত নিল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ। এলাকায় শোক এবং বিস্ময়ের আবহ (Kasba Tragedy)।






