রাজ্যের খবর

Jagannath’s prasad: রেশনে মিলবে জগন্নাথের প্রসাদ, ভক্তদের বাড়তি উচ্ছ্বাস

যাঁরা রাজ্যের বাইরে রয়েছেন, চাইলে তাঁরাও জগন্নাথের প্রসাদ সংগ্রহ করতে পারবেন

Truth Of Bengal: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রতিটি বাড়িতে জগন্নাথের প্রসাদ পৌঁছে দেওয়া হবে।(Jagannath’s prasad) যাঁরা রাজ্যের বাইরে রয়েছেন, চাইলে তাঁরাও জগন্নাথের প্রসাদ সংগ্রহ করতে পারবেন।সরকার নিজের উদ্যোগে তাঁদের কাছে জগন্নাথের প্রসাদ পৌঁছে দেবে।

সেইমতো প্রশাসন রেশনের মাধ্যমে জগন্নাথের প্রসাদ পৌঁছে দেওয়ার অভিনব উপায় বেছে নিল।আর এককাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্তরে তত্পরতা জারি আছে।(Jagannath’s prasad)সেইমতো জেলায় জেলায় চলছে বৈঠক,গড়ে তোলা হচ্ছে সমন্বয়।গণবন্টনের মাধ্যমে ভক্তসমাজের কাছে জগত্ প্রভুর প্রসাদ পৌঁছে দেওয়ার  সুপরিকল্পনা গ্রহণ।

আরও পড়ুন: Shakta Poet: শাক্ত কবি রামপ্রসাদ সেনের জনপ্রিয়তা

রেশন ডিলার কল্যানেশ্বর সাহা বলেন, তাঁরা খুশি জগন্নাথ দেবের প্রসাদ মানুষের কাছে পৌঁছোতে পারবেন।তবে বিজেপি বিধায়ক বিমান ঘোষ,অবশ্য প্রসাদ বিলিতেও রাজনীতি করতে ছাড়ছেন না।ভক্তরা মুখিয়ে রয়েছেন, কবে তাঁদের হাতে প্রসাদ আসবে জগন্নাথ দেবের।(Jagannath’s prasad) ২৭জুন রথযাত্রা,সেই রথযাত্রার প্রস্তুতির মাঝে এই জগত্ প্রভুর প্রসাদ বিলির উদ্যোগও বেশ নজরকাড়া।

Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal

Related Articles