২৫ সেপ্টেম্বর সরকারের সমস্ত দফতর ছুটি, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
Government declare holiday on 25 September

The truth of Bengal: করম পুজো উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল রাজ্যসরকার। মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজভবনের তরফে এই ছুটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এতোদিন এই উৎসব যাঁরা পালন করতে শুধুমাত্র তাঁরাই পেতে। অর্থাৎ সরকারি খাতায় কলমে এটি সেকশনাল ছুটি হিসেবে বিবেচিত হত। এখন থেকে এই ছুটি সমস্ত রাজ্যসরকারের কর্মীরাই পাবেন।
সম্প্রতি নবান্নে সাংবাদিক করমপুজোয় ছুটি ঘোষণার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই কারণে রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে।”
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বর মাসের শেষে টানা তিনদিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। অর্থাৎ ২৩ তারিখ শনি ও ২৪ তারিখ যেহেতু রবিবার পড়ছে সেই কারণে একটানা শনি-রবি-সোম তিনদিন ছুটির উপভোগ করার সুযোগ পাচ্ছেন রাজ্যসরকারি কর্মীরা। নবান্নের নির্দেশিকা মতো, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যের গ্রামবাংলায় পালিত হয় করমপুজো। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশীতে ফসল কাটার উৎসব হিসাবে করম পরব পালিত হয়। চলতি বছরে সেই দিন হল ২৫ সেপেম্বর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহলে এই পুজো মহাসমারোহে পালন করা হয়।


