চাকরিরাজ্যের খবর

দক্ষিণ ২৪ পরগনায় আশাকর্মী নিয়োগ

Asha Worker Recuirtment

The Truth of Bengal, Mou Basu: দক্ষিণ ২৪ পরগনা মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক আর গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী নিয়োগ করা হবে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর আর বর্ধমান সদর দক্ষিণ মহকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে ১৪৪ জন আশাকর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতায় যে আশাকর্মী নিয়োগ করা হবে তাতে বলা হয়েছে, শুধুমাত্র বিবাহিত, বিধবা অথবা আইনগত ভাবে বিবাহবিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হবে।ইন্টারভিউয়ের মাধ্যমে আশাকর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ২০২২ সালের ১ জানুয়ারির মধ্যে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ওই সময়ের মধ্যে ২২-৪০ বছরের মধ্যে।

যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বসতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ না করলেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকা চাকরিপ্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে।

আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামীণ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত বাসিন্দাদের সংখ্যা বেশি হলে সেই এলাকায় তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আবেদনপত্রে উল্লেখ করলে অগ্রাধিকার পাবেন।

একজন আবেদনকারী একটি আবেদন করতে পারবেন। অধিক পরিমাণে আবেদন করলে সব আবেদনপত্র বাতিল করা হবে।

কীভাবে আবেদন করতে হবে? – অফিশিয়াল ওয়েবসাইট (https://s24pgs.gov.in/assets/webdoc/mediaupload/3028217a1111ac8f1e5db37bbc267f31.pdf) গিয়ে চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে আবেদন করার ফর্ম দেওয়া আছে। তা A4 পেপারে প্রিন্ট আউট বের করে নিয়ে হাতে লিখে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। যে সব নথিপত্রের সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি জমা দিতে হবে, তা’হল- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। এলাকার বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটার কার্ড ও রেশন কার্ড। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া শংসাপত্র।

গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য/ প্রশিক্ষণপ্রাপ্ত দাই ও লিঙ্ক ওয়ার্কার হলে, সে সংক্রান্ত শংসাপত্র।

বিবাহিত চাকরিপ্রার্থীর ক্ষেত্রে ম্যারেজ রেজিষ্ট্রেশন শংসাপত্র বা বিবাহের যে কোনো শংসাপত্র। বিবাহবিচ্ছিন্ন চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক আইনি প্রমাণপত্র। বিধবা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর শংসাপত্র জমা দিতে হবে।

চাকরিপ্রার্থীদের সই করা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। ১ কপি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে।

৫ টাকা ডাকটিকিট-সহ নিজের নাম ঠিকানা লেখা খাম।

সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর, ক্রমিক নম্বরের প্রত্যায়িত নকল।

শংসাপত্রের যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। ইন্টারভিউয়ের সময় আসল শংসাপত্র দেখাতে হবে।

১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বারুইপুর মহকুমাশাসকের দফতরে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। ডাকযোগে স্পিডপোস্ট বা রেজিস্টার পোস্ট মারফত আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়-

“To

The

Office of the Block Development Officer

Baruipur Development Block

(Respective Block)

Village: Fultula

P.O: Piyali Town

P.S: Baruipur

Dist: South 24 Parganas

PIN: 743387”

খামের ওপর অবশ্যই উল্লেখ করতে হবে কোন গ্রামের ও কোন হেল্থ সাব সেন্টারের অধীনে আশাকর্মীর পদের জন্য আবেদন করা হচ্ছে।

Related Articles