রান্নাঘরলাইফস্টাইলস্বাস্থ্য

হাড়ের ক্ষয় রোধ করে বোন মিনারেল ডেনসিটি বাড়ায় ভার্সেটাইল খাবার টোফু

Tofu Increased Bone Mineral Density

The Truth of Bengal, Mou Basu:  টোফু হল এক ভার্সেটাইল খাবার যা প্রোটিনে সমৃদ্ধ। আমাদের শরীরের জন্য খুবই উপকারী ৯টি জরুরি অ্যামাইনো অ্যাসিড আছে টোফুতে। সয়াবিনের দুধ থেকে তৈরি পনির হল টোফু। ফ্রেশ সয়াবিনের দুধ কাটিয়ে সেই ছানা দিয়ে জমিয়ে জমিয়ে তৈরি হয় টোফুর সলিড ব্লক।বেশ কিছু বছর ধরেই ভেগান (যাঁরা কোনো রকম প্রাণীজাত খাবার খান না)-দের হাত ধরেই জনপ্রিয় হয়েছে টোফু। টোফুতে রয়েছে আইসোফ্লেভনস যা হাড়ের ক্ষয় রোধ করে বোন মিনারেল ডেনসিটি বাড়ায়। বিশেষ করে মেনোপজের পর শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। বোন মাস হারাতে শুরু করেন মহিলারা। টোফু সেই ঘাটতি অনেকটা ঠেকায়। ক্যালসিয়াম আর ভিটামিন ডি সমৃদ্ধ টোফু হাড়ের স্বাস্থ্যর জন্য খুবই ভালো। বাজারজাত বেশিরভাগ টোফুতে ক্যালসিয়াম সালফেট ব্যবহার করা হয়। তাই টোফুতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থের সঙ্গে অতিরিক্ত ক্যালসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে।

থাই, চিনা আর জাপানি কুইজিনে খুবই জনপ্রিয় টোফু। চিনেই প্রচলন শুরু হয় সয়াবিনের পনির টোফু। প্রায় ২ হাজার বছর আগে এক চিনা রাঁধুনি দুর্ঘটনাবশত সয়াবিনের দুধ কাটিয়ে তৈরি করে ফেলেন টোফু। জাপানে অষ্টম শতাব্দীতে টোফুর প্রথমবার প্রচলন শুরু হয়। প্রথমে এটাকে জাপানি ভাষায় বলা হত ‘ওকাবে’। ১৪০০ সাল থেকে শুরু হয় টোফুর নামের প্রচলন। ছয়ের দশকে স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়ে পশ্চিমের দেশগুলিতে। শুরু হয় টোফুর ব্যবহার। ভিটামিন বি১ ছাড়া টোফুতে আছে লোহা, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তামা, দস্তার মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। প্রতি ১০০ গ্রাম টোফুতে রয়েছে ৮.১ গ্রাম প্রোটিন, ৪.২ গ্রাম ফ্যাট, ০.৭ গ্রাম কার্বোহাইড্রেট।

টোফুতে রয়েছে আইসোফ্লেভনস যা বিভিন্ন রকম ক্যানসার, হৃদরোগ আর অস্টিওপরোসিস আটকাতে সক্ষম।টোফুতে রয়েছে জেনিস্টেইন নামে আইসোফ্লেভন। এর অ্যান্টিঅক্সিড্যান্ট প্রপার্টি ক্যানসার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি আটকায়। তাই নিয়মিত টোফু খেলে কমে ব্রেস্ট আর প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।টোফু প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ)-র মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তার মানে প্রস্টেট ক্যানসার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি কম হয় অথবা হয়েই না একেবারে। টোফুতে রয়েছে আইসোফ্লেভনস নামে ফাইটোইস্ট্রোজেন যা ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা কমায়।

সয়া প্রোটিন টোফু রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। গবেষণায় দেখা গেছে প্রত্যেক দিন ১০ আউন্স করে টোফু খেলে অন্তত ৫% খারাপ কোলেস্টেরল কমে।টাইপ ২ ডায়াবেটিস রোগীরা অনেক সময় কিডনির সমস্যায় ভোগেন। তাঁদের জন্য সয়া প্রোটিন টোফু খুবই উপকারী। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত মহিলাদের ওজন কমাতে সাহায্য করে টোফু। আইসোফ্লেভনস থাকায় ত্বক ভালো রাখে, লিভার ড্যামেজ আটকায়। টোফুতে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর পলিআনস্যাচুরেটেড ফ্যাট বিশেষ করে ওমেগা-৩ আলফা লিনোলেনিক অ্যাসিড। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম থাকায় টোফু খেলে কমে মাইগ্রেনের কারণে হওয়া মাথার যন্ত্রণা। বয়সজনিত বিভিন্ন মানসিক সমস্যাও রোধ করতে পারে টোফু।

Related Articles