
The Truth of Bengal: হেঁশেলে ছোট্ট কৌটোতে সাদা রঙের পাউডার থাকে। কেক তৈরি হোক কিংবা লুচি, পরোটা মুচমুচে করতে ময়দার সঙ্গে অল্প পরিমাণে মেশানো হয় ওই পাউডার। মুচমুচে তেলেভাজা তৈরি করতেও বেসনের সঙ্গে মেশানো হয় ওই পাউডার। সাদা রঙের পাউডারের পোশাকি নাম সোডিয়াম বাইকার্বনেট। যাকে আমরা বেকিং পাউডার হিসাবে চিনি। জানেন কি রান্না ছাড়াও জেল্লাদার ত্বক ও চুল পেতে বিউটি সিক্রেট হিসাবেও ব্যবহার করা হয় বেকিং সোডা।
★ ন্যাচারাল ডিওড্রেন্ট হিসাবে ব্যবহার করা হয় বেকিং সোডা। কারণ বেকিং সোডা গায়ের বিশেষ করে বগলের দুর্গন্ধ দূর করে। অল্প পরিমাণে বেকিং সোডা জলে মিশিয়ে বগলে লাগান। দুর্গন্ধ দূর ভেগে যাবে।
★ বেকিং সোডা ত্বকের ডেড সেল বা মরা কোষ দূর করে এক্সফোলিয়েটরের কাজ করে। ঝকঝকে মসৃণ ত্বক পেতে অল্প পরিমাণে বেকিং সোডা আর জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে মুখে, গলায় আর গায়ে, হাতপায়ে লাগিয়ে সার্কুলার মোশনে ঘষুন। জল দিয়ে ধুয়ে নিন।
★ দাঁতের দাগ ছোপ দূর করতে জল দিয়ে তৈরি বেকিং পাউডারের মিশ্রণ দাঁতের ওপর লাগিয়ে ব্রাশ করে নিন। দাগ ছোপ দূর হয়ে দাঁত চকচকে সাদা হবে। তবে বেশি বেকিং সোডা পাউডার ব্যবহার করবেন না তাহলে দাঁতের স্বাভাবিক এনামেল ক্ষয় হবে।
★ রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেলে বেকিং সোডা পাউডারের মিশ্রণ লাগান। ত্বকের ফোলাভাব ও লালচেভাব দূর হবে।
★ বেকিং সোডা পাউডারে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ আছে। তাই ব্রণ, ফুসকুড়ির ওপর বেকিং সোডা পাউডারের মিশ্রণ লাগালে উপকার হবে।
★ পায়ের পাতা ঝকঝকে করে তুলতে অল্প গরম জলে বেকিং সোডা পাউডার দিয়ে ১৫-২0 মিনিট ভিজিয়ে রাখুন। উপকার হবে।
★ তেল চুপচুপে চুল থেকে অতিরিক্ত তেল শুষে নিয়ে চুলের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে বেকিং সোডা পাউডার। বেকিং সোডা পাউডারের মিশ্রণ মাথার স্কাল্পে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন।
★ পোকামাকড় কামড়ে দিলে ত্বক অনেক সময় ফুলে গিয়ে লালচে হয়ে যায়। ক্ষতিগ্রস্ত জায়গায় বেকিং সোডা পাউডারের মিশ্রণ লাগান। উপকার হবে।
★ নখ অনেক সময় শক্ত হয়ে যায়। কাটতে অসুবিধা হয়। দাগও হয় নখে। বেকিং সোডা পাউডারের মিশ্রণ লাগান।
★ বেকিং সোডা পাউডার ত্বকের পিএইচ ব্যালেন্স ভারসাম্য বজায় রাখে তাই ব্রণ, ফুসকুড়ির সমস্যা হয় না বেকিং সোডা পাউডারের মিশ্রণ নিয়মিত মুখে লাগালে। ১-২ মিনিট মুখে লাগিয়ে রেখে দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। প্রথমে ২-৩ দিন রোজ করুন। তারপর সপ্তাহে ১-২ বার করুন।
★ গরমে সূর্যের আলোয় বেশি ঘোরাঘুরি করলে ত্বক ফুলে গিয়ে লালচে হয়ে যায়। এক কাপ ঠান্ডা জলে ১-২ টেবিল চামচ বেকিং সোডা পাউডার মিশিয়ে নিন। পরিষ্কার সাদা কাপড় ওই মিশ্রণে ডোবান। অতিরিক্ত জল শুষে নিন। কোল্ড কমপ্রেস হিসাবে ৫-১০ মিনিট ক্ষতিগ্রস্ত জায়গায় লাগিয়ে রাখুন। রোজ নিয়মিত ২-৩ বার করুন। এছাড়া বালতির জলে বা বাথটাবের জলে অল্প পরিমাণে বেকিং সোডা পাউডার মিশিয়ে নিন। ১০-১৫ মিনিট স্নান করুন। হাওয়ায় জল শুকিয়ে নিন। উপকার হবে।
★ তেল চিটচিটে চুল থেকে অনেক সময় দুর্গন্ধ বের হয়। চুল থেকে অতিরিক্ত তেল শুষে নিয়ে দুর্গন্ধ দূর করে বেকিং সোডা পাউডার মিশ্রণ। মাথার স্কাল্প পরিষ্কার রাখে, খুশকি দূর করে বেকিং সোডা। উপকার পেতে মাসে ২ বার করুন।
★ খুশকি দূর করতে একটা গোটা পাতিলেবুর রস আর এক টেবিল চামচ বেকিং সোডা পাউডার মিশিয়ে নিন। স্কাল্পে ২-৩ মিনিট লাগিয়ে রাখুন। জল দিয়ে ধুয়ে নিন চুল। সপ্তাহে একদিন করে নিয়মিত এটা করলে খুশকি দূর হবে।
★ হাতে ও পায়ের নখে ফাঙ্গাস সংক্রমণ হয়। গরম জলে ১-২ টেবিল চামচ বেকিং সোডা পাউডার মিশিয়ে তা ক্ষতিগ্রস্ত নখে লাগান। অল্প পরিমাণ গরম জলে ধুয়ে নিন। রোজ একবার করে করুন।






