
The Truth of Bengal,mou basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মালদহ জেলা আদালত দফতরে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক চাকরির আবেদন করতে পারবেন। ১২ অক্টোবরের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। হাতে লেখা নয় টাইপ করে আবেদনপত্র, সাম্প্রতিক বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র-সহ গুরুত্বপূর্ণ নথিপত্র, ৫ টাকার স্ট্যাম্প আটকানো অন্য আরও একটি সাদা খাম একটি মুখবন্ধ খামে ভরে পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়-“Chairman, District Recruitment Committee, District Judge’s Office, P.O & District Malda, Pin-732101″। একজন আবেদনকারী একটি শূন্যপদের জন্যই আবেদন করতে পারবেন। অসংরক্ষিত আসনের আবেদনকারীর ৮০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ৬০০ টাকা করে আবেদনমূল্য লাগবে। সরাসরি আবেদন মূল্য জমা দিতে হবে –Account Number 50334577317, IFSC code IDIB000M579, Branch Code 4500, District Judge Malda of Indian Bank, Malda Branch।
শূন্যপদ- গ্রেড ২ ইংলিশ স্টেনোগ্রাফার (১) তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত।
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিং স্পিড হতে হবে মিনিটে ৪০ শব্দ। শর্টহ্যান্ডে টাইপিং স্পিড হতে হবে মিনিটে ১০০ শব্দ। স্টেনোগ্রাফি ও টাইপিংয়ে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন-মাসে ৩৭,১০০ টাকা থেকে ৯৫৫০০ টাকা
শূন্যপদ- গ্রেড ৩ ইংলিশ স্টেনোগ্রাফার (৫) ১টি তপশিলি জাতি,২টি অসংরক্ষিত, ১টি দক্ষ খেলোয়াড় ও ১টি অর্থনৈতিক ভাবে দুর্বল জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত।
যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিং স্পিড হতে হবে মিনিটে ৩০ শব্দ। শর্টহ্যান্ডে টাইপিং স্পিড হতে হবে মিনিটে ৮০ শব্দ। স্টেনোগ্রাফি ও টাইপিংয়ে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন-মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২৯০০ টাকা
বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে ২০২৩ সালের ১ জুলাইয়ের নিরিখে ১৮-৩৯ বছর। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর ছাড় আছে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম হবেন বয়সের সর্বোচ্চ সীমা ৪৫ বছর।
আবেদনপত্রের সঙ্গে নিজের ২টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। আবেদনপত্রে পুরো নাম সই করতে হবে তারিখ দিয়ে। স্পিড পোস্ট বা অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট মারফত নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পাঠাতে হবে। অস্পষ্ট বা অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। সই না থাকলে আবেদন বাতিল করা হবে। সরাসরি মালদহ জেলা আদালত দফতরে গিয়েও আবেদনপত্র জমা দিয়ে আসা যাবে। যে সব আবেদনকারীর আবেদন গৃহীত হবে তাঁদের আবেদনপত্রে লেখা ঠিকানায় অ্যাডমিট কার্ড পাঠানো হবে ডাক মারফত।






