এপ্রিলে ১৮ রাজ্য ও ৪ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর, জেসিকা জারি কমিশনের
আগামী এপ্রিল মাস থেকে ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নির্বাচন কমিশন।
Truth Of Bengal: ১২ রাজ্যের এসআইআর পর্ব শেষের আগেই আরও ১৮ রাজ্য ও ৪ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া চালুর ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী এপ্রিল মাস থেকে ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যের পর নতুনভাবে এসআইআর চালু হতে চলেছে যে রাজ্যগুলিতে সেগুলি হল জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম, ত্রিপুরা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, কর্ণাটক ও মহারাষ্ট্র।
যে চারটি কেন্দ্রশাসিত অঞ্চল এই তালিকায় অন্তর্ভুক্ত দিল্লি এন সি আর, চণ্ডীগড়, লাদাখ ও দাদরা-নগর হাভেলি ও দমন-দিউ। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে গত বছরের ২৪ জুন এসআইআর সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তদনুযায়ী এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া পরিচালিত হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাক এসআইআর সংক্রান্ত প্রস্তুতির কাজ শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।






