প্রযুক্তিবিনোদন

ফ্যাশন থেকে ফিটনেস—সবই নখদর্পণে! ভারতের প্রথম এআই ইনফ্লুয়েন্সর ‘নয়না’কে চেনেন?

আসল মানুষের মতো অবিকল দেখতে নয়নাকে

Truth of Bengal: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ভারতে তৈরি হয়েছে দেশের প্রথম এআই ইনফ্লুয়েন্সর। নাম তার নয়না অবতার (Naina Avtr)। ২০২২ সালে ভারতের প্রথম কনটেন্ট ভিত্তিক মেটা ইনফ্লুয়েন্সর সংস্থা Avtr Meta Labs তৈরি করেছে নয়নাকে। আসল মানুষের মতো অবিকল দেখতে নয়নাকে।

ডিজিটাল মাধ্যমে আজকাল ইনফ্লুয়েন্সরদের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। নয়নার মতো ভার্চুয়াল ইনফ্লুয়েন্সরদের কম্পিউটারে তৈরি করা হয় কাল্পনিক মানব চরিত্রর আদলে। মানুষের মতো আচার আচরণ করে এরা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকে ভার্চুয়াল ইনফ্লুয়েন্সররা। নয়নাও যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এমনকি, নাইকা, পুমা, পেপসির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচার করে। নয়নার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৩.৭৫ লাখ। ফিটনেস ও ফ্যাশনের টিপস দেয় নয়না।