রাজ্যের খবর

নিপা ভাইরাস: রাজ্যকে সব রকমের সাহায্য কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিপা মোকাবিলায় অবিলম্বে সমন্বিত পদক্ষেপ শুরু হয়েছে।

Truth of Bengal: পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি সন্দেহজনক ঘটনা ধরা পড়ার পর তৎপর হল কেন্দ্রীয় সরকার।আইসিএমআর–ভিআরডিএল, এইমস কল্যাণীতে পরীক্ষার পর এই দুই সন্দেহজনক কেস শনাক্ত হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে প্রযুক্তিগত, পরিকাঠামোগত ও অপারেশনাল স্তরে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিপা মোকাবিলায় অবিলম্বে সমন্বিত পদক্ষেপ শুরু হয়েছে।

ল্যাবরেটরি সাপোর্ট জোরদার করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা ও বিশেষজ্ঞ পরামর্শ চালু করা হয়েছে।এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি কেন্দ্র ও রাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।

নিপা সংক্রমণ রুখতে একটি জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের তরফে সমস্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল রাজ্য প্রশাসনের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে, যাতে দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

Related Articles