Asia Cup: দাবদাহের কারণে পরিবর্তন হল আসন্ন এশিয়া কাপের সময়সূচিতে
তবে এর মধ্যে ১৫ সেপ্টেম্বর আরব আমির শাহি এবং ওমান ম্যাচটির সময় এগিয়ে আনা হয়েছে।
Truth Of Bengal: আর মাত্র হাতে গোণা ১০দিন। তারপরই আরবের মাটিতে বসবে আসন্ন এশিয়া কাপের আসর। কিন্তু সেই টুর্নামেন্টের আগেই পূর্ব নির্ধারিত সময়সূচির পরিবর্তন করা হল।(Asia Cup)
উল্লেখ্য, প্রথমে ঠিক হয়েছিল একটি মাত্র ম্যাচের সময়সূচি বাদ দিয়ে বাকি সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। কিন্তু শনিবার ঘোষণা করা হয়েছে আসন্ন এশিয়া কাপের সব ম্যাচের সময় সূচিরই পরিবর্তন করা হবে। অর্থ্যাৎ এশিয়া কাপের ম্যাচে ভারতীয় সময় শুরু হবে রাত ৮.০০ টায়। তবে এর মধ্যে ১৫ সেপ্টেম্বর আরব আমির শাহি এবং ওমান ম্যাচটির সময় এগিয়ে আনা হয়েছে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪.০০টায়। অর্থ্যাৎ ভারতীয় সময় বিকাল ৫.৩০ মিনিটে।(Asia Cup)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
জানা গিয়েছে আগের নির্ধারিত সময়ের থেকে প্রতিটি ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হয়েছে ৩০ মিনিট করে। তবে সময়ের পরিবর্তন করা হলেও, ম্যাচের দিনের কোনও পরিবর্তন করা হয়নি। কিন্তু কেন আচমকাই আসন্ন এশিয়া কাপের সময় সূচির পরিবর্তন করা হল, সেই সম্বন্ধে জল্পনা তৈরি হয়েছে। তবে অনেকেই মনে করছেন সেপ্টেম্বর মাসেও আরবের তাপমাত্রা প্রচণ্ড বেশি থাকে সেই কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।(Asia Cup)
প্রসঙ্গত, চলতি বছরের এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান খেলবে হংকংয়ে বিপক্ষে। এই প্রতিযোগিতা এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় গ্রুপ এ-তে রয়েছে ভারত। এছাড়া এই গ্রুপের অন্য দলগুলি হল পাকিস্তান, আরব আমিরশাহি এবং ওমান। এবং গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং।






